২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় ব্যাগ তল্লাশি করে হরিণের ১৫টি চামড়া উদ্ধার

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের বহির্গমন লাউঞ্জের কাউন্টারে একটি চামড়ার ব্যাগ থেকে হরিণের ১৫টি চামড়া উদ্ধার করেছে শুল্ক বিভাগ। শুক্রবার যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে গিয়ে এগুলো উদ্ধার হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 05:53 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের বহির্গমন লাউঞ্জের কাউন্টারে একটি চামড়ার ব্যাগ থেকে হরিণের ১৫টি চামড়া উদ্ধার করেছে শুল্ক বিভাগ। শুক্রবার যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে গিয়ে এগুলো উদ্ধার হয়। বিমান বন্দরের শুল্ক বিভাগের সহকারি কমিশনার খালেদ মুহাম্মদ আবু হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, '' তল্লাশির সময়ে একটি স্যুটকেসের ভেতরে হরিণের প্রক্রিয়াজাতকরা চামড়াগুলো পাওয়া যায়। জর্দার কৌটা দিয়ে চামড়াগুলো ঢাকা ছিল।'' তিনি জানান, স্যুটকেসের মালিকানা কেউ দাবি করেনি। এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুল্ক কর্মকর্তাদের ধারণা, চামড়াগুলো বিদেশে পাচারের জন্য নেওয়া হচ্ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২৩১১ ঘ.