২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

রাজধানীর বাড্ডা এলাকার আলাউদ্দিন আলা ও তার তিন সহযোগীকে হত্যার অভিযোগে একই এলাকার সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 11:18 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা এলাকার আলাউদ্দিন আলা ও তার তিন সহযোগীকে হত্যার অভিযোগে একই এলাকার সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার দুপুর দেড়টায় ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. আনোয়ার হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, আতিকুর রহমান মামুন, তার ছোট ভাই শফিকুর রহমান মাসুদ ও চাচাতো ভাই মো. মাহফুজ, ওয়াসিম সরকার ও তার ভাই মহসীন সরকার, সিরামিন ইসলাম নাহিদ ও নূর আলম নূরু। অভিযুক্ত আসামি তুষার আহমেদ পলাশ মামলার বিচারকালে রাজসাক্ষী হিসাবে আদালতে সাক্ষ্য দেওয়ায় তাকে খালাস দেওয়া হয়। শফিকুর রহমান মাসুদ ও ওয়াসিম সরকার ছাড়া অন্যরা কারাগারে আটক রয়েছেন। মামলার বিবরণে বলা হয়, মাছের ঘের ব্যবসার দ্বন্দ্বের জের ধরে গত বছরের ৭ ফেব্র"য়ারি বিকেলে বাড্ডার আলাতুন ন্নেছা স্কুল, কুমারি গার্মেন্টস, নানি বাড়ির মোড় ও খানকা শরীফের সামনের রাস্তায় দণ্ডিতরা আলাউদ্দিন আলা, আবদুল কাদের মাসুম, তাজুল ইসলাম ও রুবেলকে ধাওয়া করে। এক পর্যায়ে প্রকাশ্যে গুলি করে ওই চার জায়গায় চারজনকে তারা খুন করে। এ বিষয়ে নিহতের তাজুল ইসলামের ভাই নঈম উদ্দিন আটজনকে আসামি করে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন। আটজনকে অভিযুক্ত করে বাড্ডা থানার উপ পরিদর্শক রেজাউল করিম অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএ/১৭১৮ঘ.