২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সারসহ গুদাম রক্ষক গ্রেপ্তার

১৫ বস্তা ইউরিয়া সারসহ ব্রাহ্মণবাড়িয়া বিএডিসির গুদাম রক্ষক আবু মুসাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 08:17 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১৫ বস্তা ইউরিয়া সারসহ ব্রাহ্মণবাড়িয়া বিএডিসির গুদাম রক্ষক আবু মুসাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। সদর থানার দায়িত্বরত কর্মকর্তা নাসিমা আক্তার জানান, পাচারের উদ্দেশ্যে ১৫ বস্তা সার মজুদের অভিযোগ যৌথবাহিনী বুধবার রাতে আবু মুসাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৪১২ ঘ.