২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে স্বাভাবিক বিদ্যুৎ আসতে ৫ দিন লাগবে

ঘূর্ণিঝড়ে রাজধানীর ধানমণ্ডি আবাসিক এলাকায় বিদ্যুতের একটি সাব স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকাটি আগামী ৫ দিনের মধ্যে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 04:24 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে রাজধানীর ধানমণ্ডি আবাসিক এলাকায় বিদ্যুতের একটি সাব স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকাটি আগামী ৫ দিনের মধ্যে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে না। শনিবার ঢাকা ইলেকট্রিক সরবরাহ কোম্পানি'র (ডেসকো) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল নজরুল হাসান তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "ধানমণ্ডির সাব স্টেশন ঠিক হতে কমপক্ষে পাঁচ দিন সময় লাগবে।" হাসান বলেন, "আমরা সেখানে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এমএআর/এমএ/২২২২ ঘ.