ফেনী, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য ব্যবসায়ীদের দায়ী করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
তিনি বলেছেন, ব্যবসায়ীরাই নানাভাবে দ্রব্যমূল্য বাড়ায়। তিনি ব্যবসায়ীদের বাণিজ্যিক মনোভাবের পরিবর্তে জনকল্যাণমূলক মনোভাব নিয়ে ব্যবসা পরিচালনার আহবান জানান।
শনিবার ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় কৃষক, সার ডিলার, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা একথা বলেন।
উপদেষ্টা দাবী করেন দেশে সারের কোন সঙ্কট নেই। সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের হাতে সার তুলে দিচ্ছে।
জেলা প্রশাসক মো. মাছুম খানের সভাপতিত্বে উপাদেষ্টা ছাড়াও বক্তব্য রাখেন পুলিশ সুপার হারুন উর রশিদ হামারী, যৌথ বাহিনীর উপঅধিনায়ক মেজর খালেদ আল মামুন, কৃষি স
bdnews24