২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধিত ফৌজদারি কার্যবিধির মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি

বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে সংশোধন করা ফৌজদারি কার্যবিধি সংকলনের মোড়ক উন্মোচন করেছেন প্রধান বিচারপতি মো. রুহুল আমিন। এ উপলক্ষে রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, "সংশোধিত ফৌজদারি কার্যবিধি সমন্বিত করে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশ করা হল। চলতি সপ্তাহেই সংশ্লিষ্ট বিচারকদের হাতে এ সংকলন পৌঁছে দেওয়া হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 12:08 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে সংশোধন করা ফৌজদারি কার্যবিধি সংকলনের মোড়ক উন্মোচন করেছেন প্রধান বিচারপতি মো. রুহুল আমিন। এ উপলক্ষে রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, "সংশোধিত ফৌজদারি কার্যবিধি সমন্বিত করে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশ করা হল। চলতি সপ্তাহেই সংশ্লিষ্ট বিচারকদের হাতে এ সংকলন পৌঁছে দেওয়া হবে।" অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আপিল বিভাগের ছয় বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ। ব্যারিস্টার আমীর ও অ্যাটর্নি জেনারেল এই সংকলন প্রকাশ করায় প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের পর সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "সংশোধিত ফৌজদারি কার্যবিধি কার্যকর করার মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা হয়েছে। সেই সংশোধিত ফৌজদারি কার্যবিধির সংকলনই সুপ্রিম কোর্ট বিজি প্রেসের মাধ্যমে মুদ্রণ করেছে। প্রথম দফায় ছাপা সংকলনের পাঁচ হাজার কপি বিভিন্ন জেলায় দায়িত্বরত বিচারক, সরকারি আইন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে এ সপ্তাহের মধ্যে পৌঁছে দেওয়া হবে।" রেজিস্ট্রার আরও বলেন, "মামলার তদন্ত ও বিচার পদ্ধতি সম্পর্কে এই সংকলনে বিস্তারিত উল্লেখ রয়েছে। বিচার কাজে জটিলতার সৃষ্টি হলে এর মাধ্যমে তা নিরসন করা সম্ভব হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএ/১৮০০ ঘ.