২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ও চাঁদপুরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সেনা চিকিৎসকদের যৌথ অনুশীলন

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসকদল আগামী ১২ থেকে ১৫ নভেম্বর কুমিল্লা ও চাঁদপুরের হাইমচরে 'চিকিৎসা প্রস্তুতি প্রশিক্ষণ অনুশীলন' এ অংশ নেবে । এছাড়া কুমিল্লায় 'ফাস্ট রেসপন্ডার ট্রেনিং' কোর্সেও অংশ নেবে দুই বাহিনীর সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 12:40 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসকদল আগামী ১২ থেকে ১৫ নভেম্বর কুমিল্লা ও চাঁদপুরের হাইমচরে 'চিকিৎসা প্রস্তুতি প্রশিক্ষণ অনুশীলন' এ অংশ নেবে । এছাড়া কুমিল্লায় 'ফাস্ট রেসপন্ডার ট্রেনিং' কোর্সেও অংশ নেবে দুই বাহিনীর সদস্যরা। শুক্রবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, চিকিৎসা সুবিধার মান বাড়ানো ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মানবিক সাহায্য পেঁৗঁছে দেওয়ার কাজে দক্ষতা বৃদ্ধি এই যৌথ অনুশীলনের মূল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর চিকিৎসক দলে শিশুরোগ, চক্ষুরোগ, পশুরোগ ও দন্তরোগ বিশেষজ্ঞরা থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসকদের পাশাপাশি তারাও স্থানীয়দের চিকিৎসা সেবা দেবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএ/১৮২২ ঘ.