২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাসচাপায় তিন ভ্যানযাত্রী নিহত

ধনবাড়ি উপজেলার বাঘিল এলাকায় টাঙ্গাইল-জামালপুর সড়কে মঙ্গলবার বাসচাপায় রিকশাভ্যানের তিন আরোহী নিহত হয়েছে। ভ্যান চাপা দেয়ার পর বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হন ৩০ জন বাসযাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 07:56 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

টাঙ্গাইল, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ধনবাড়ি উপজেলার বাঘিল এলাকায় টাঙ্গাইল-জামালপুর সড়কে মঙ্গলবার বাসচাপায় রিকশাভ্যানের তিন আরোহী নিহত হয়েছে। ভ্যান চাপা দেয়ার পর বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হন ৩০ জন বাসযাত্রী। ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম জানান, সকাল সাড়ে ৯টার দিকে কেন্দুয়া থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস বাঘিল এলাকায় একটু সেতুর ওপর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি রিকশাভ্যানকে চাপা দেয়। এর পর বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসচাপায় চালকসহ ভ্যানের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান বলে ওসি জানান। এরা হলেন, ধনবাড়ি উপজেলার বাঘিল গ্রামের মজিবুল হক(ভ্যান চালক), পালবাড়ি গ্রামের রেজাউল হক এবং মধুপুর উপজেলার মাঝিরা গ্রামের আজিজুল হক। গুরুতর আহত পালবাড়ি গ্রামের মোহাম্মদ সেলিম এবং মধুপুরের গাজীপুর গ্রামের ফজলু মিয়া নামে দুই ভ্যান যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত ৩০ বাসযাত্রীকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। ওসি আব্দুল কাইয়ুম জানান, বাসটি আটক করা হয়েছে, তবে এর চালক পলাতক রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩১৫ ঘ.