পটুয়াখালী, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জেলার কলাপাড়ায় রোববার রাতে অবৈধভাবে পাঠানোর সময় জাটকাসহ ১০ মন জাটকা ইলিশ আটক করেছে পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাপাড়া থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস থেকে জাটকা সহ ১০ মন ইলিশ আটক করা হয়।
পরে ওই মাছের জাটকা ইলিশ স্থানীয় দরিদ্র ও এতিমদের মাঝে বিতরণ করা হয় এবং বড় সাইজের ইলিশগুলো নিলামে বিক্রি করা হয়েছে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫০২ ঘ.
bdnews24