২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের মামলায় শিক্ষা অধিদপ্তরের দুই কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ গঠন

ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় শিক্ষা অধিদপ্তরের দুই কর্মচারী আবুল কালাম আজাদ ও আমিরুল ইসলামের বিরুদ্ধে রোববার অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 02:46 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় শিক্ষা অধিদপ্তরের দুই কর্মচারী আবুল কালাম আজাদ ও আমিরুল ইসলামের বিরুদ্ধে রোববার অভিযোগ গঠন করা হয়েছে। সংসদ ভবনে বিশেষ জজ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায় এ অভিযোগ গঠন করেন। আদালত আগামী ৮ নভেম্বর সাক্ষ্য নেওয়ার তারিখ দিয়েছেন। রাষ্ট্রপক্ষে এ মামলায় সাক্ষ্য দেবেন ২৬ জন। গত ১৮ এপ্রিল র‌্যাব- ৩ এর উপ-পরিদর্শক সফিউল আলম শাহবাগ থানায় আসামির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তাতে অভিযোগ করা হয়, শিক্ষা অধিদপ্তরের ২০৩ নম্বর রুমে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শাখার প্রধান সহকারি আবুল কালাম আজাদ ঘুষ নেওয়ার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে গ্রেপ্তার হন। এ সময় আজাদের পাশের টেবিলে বসা একই বিভাগের উচ্চমান সহকারি আমিরুল ইসলামকেও ঘুষের টাকাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মো. রফিকুজ্জামান তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/২০৪০ ঘ.