২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঞ্চল্যকর মামলার ভুল তদন্তের জন্য দায়ীদের শাস্তি হবে: স্বরাষ্ট্র সচিব

আওয়ামী লীগের সমাবেশে ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ চাঞ্চল্যকর বেশ কিছু মামলার ভুল তদন্তের জন্য আপাতত সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না সরকার। তবে মামলাগুলোর অভিযোগপত্র দেওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 12:13 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সমাবেশে ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ চাঞ্চল্যকর বেশ কিছু মামলার ভুল তদন্তের জন্য আপাতত সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না সরকার। তবে মামলাগুলোর অভিযোগপত্র দেওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে চাঞ্চল্যকর মামলার তদন্তে অগ্রগতি সম্পর্কিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রণালয়ের সচিব আবদুল করিম। তিনি বলেন, "শীর্ষ জঙ্গি নেতা মুফতি হান্নানের সা