২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পবনসহ চারজন দুদিনের রিমান্ডে

বিএনপির সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকতার হামিদ পবন ও তার তিন সহযোগীর অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ পরিদর্শক কামরুজ্জামান বুধবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মো. হাসান সারওয়ারের আদালতে পবনসহ চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইলে আদালত দুদিনের আবেদন মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 02:44 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকতার হামিদ পবন ও তার তিন সহযোগীর অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ পরিদর্শক কামরুজ্জামান বুধবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মো. হাসান সারওয়ারের আদালতে পবনসহ চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইলে আদালত দুদিনের আবেদন মঞ্জুর করেন। এ সময় পবন ও তার সহযোগী আনোয়ার হোসেন, মাসুদ আলী অপু এবং মো. দেলোয়ার হোসেন রতনের আইনজীবীরা আসামিদের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। তারা দাবি করেন, এ মামলায় আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। উদ্ধার করা গুলি ও পিস্তল সম্পর্কে আসামিদের কোনো ধারণা নেই। প্রায় একঘণ্টা শুনানি শেষে বিচারক আসামিদের স্বাস্থ্য ও শারীরিক অবস্থা নিশ্চিত হওয়াসহ সর্তকতার সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে আস্ত্র ও গুলিসহ আকতার হামিদ পবনকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব -৪ এর কর্মকর্তা মেজর মাহমুদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৯টার দিকে জাপান গার্ডেন সিটির ভেতর থেকে পবনকে গ্রেপ্তার করা হয়। ফ্ল্যাট কেনার জন্য ওখানে সে গিয়েছিল।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/