২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গ্রেপ্তার তিন 'জঙ্গি' রিমান্ডে

ফরিদপুরে গ্রেপ্তার সন্দেভাজন তিন জেএমবি সদস্যকে বুধবার চার দিনের রিমান্ডে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। এরা হলেন, গাজীপুরের আসাদুজ্জামান (২৫), পটুয়াখালীর আমিনুর রহমান সিকদার (২২) ও ফরিদপুরের নগরকান্দার সাইফুর রহমান (২৪)। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতের বিচারক এস এম তরিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 01:50 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ফরিদপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে গ্রেপ্তার সন্দেভাজন তিন জেএমবি সদস্যকে বুধবার চার দিনের রিমান্ডে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। এরা হলেন, গাজীপুরের আসাদুজ্জামান (২৫), পটুয়াখালীর আমিনুর রহমান সিকদার (২২) ও ফরিদপুরের নগরকান্দার সাইফুর রহমান (২৪)। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতের বিচারক এস এম তরিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালালউদ্দিন জানান, রিমান্ড মঞ্জুর হবার পর তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত সোমবার ফরিদপুর শহরের আদালত প্রাঙ্গণ থেকে জেএমবি সদস্য সন্দেহে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের ব্যাগে ১৪টি মোবাইল সিম, জেহাদী বই, লিফলেট ও ক্যাসেট পাওয়া যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৮৩৭ ঘ.