কুষ্টিয়া, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলামকে বুধবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পরে তাকে কুমারখালী থানায় সোপর্দ করা হয়।
যৌথবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ফয়সাল জানান, দুপুর দেড়টার দিকে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে যৌথবাহিনীর সদস্যরা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলামকে আটক করে। তার বিরুদ্ধে দুস্থ নারীদের মধ্যে ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম ও অবৈধভাবে অর্থ নেয়ার অভিযোগ রয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ জানান, শরিফুল ইসলামের বিরুদ্ধে থানায় এ সংক্রান্ত মামলা রয়েছে।
শরিফুল ইসলাম কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৭৫১ ঘ.
bdnews24