২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভিক্ষু জ্ঞান জ্যোতি হত্যা মামলার ফাঁসির আসামি গ্রেপ্তার

রাউজান বৌদ্ধ বিহারের ভিক্ষু জ্ঞান জ্যোতি হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জহিরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 11:52 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাউজান বৌদ্ধ বিহারের ভিক্ষু জ্ঞান জ্যোতি হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জহিরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে বান্দরবান জেলা সীমানার কাছে পাহাড়গোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে রাত ৪টার দিকে জহিরকে গ্রেপ্তার করে।" ওসি ইসমাইল জানান, জ্ঞান জ্যোতি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামির অন্যতম জহির। তার বাড়ি রাউজানের উত্তর হিংগলা ইউনিয়নের ডাবুয়ায়। ভিক্ষু জ্ঞান জ্যোতিকে ২০০২ সালের ২১ এপ্রিল রাউজান বৌদ্ধ বিহারে তার কক্ষে ঢুকে হত্যা করা হয়। জহিরকে নিয়ে ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ কর্মকর্তা ইসমাইল জানান। অপর চার জন হলো, আজিজুল হক, মো. ইলিয়াস, মোহাম্মদ নুরুল ইসলাম ও মো. মানিক। পুতুল বড়