২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনেভায় দেবপ্রিয় ভট্টাচার্যের নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে তার নিয়োগ বাতিলের আবেদন করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন মালিবাগ চৌধুরী পাড়ার ৩৭০ নং বাড়ির বাসিন্দা জনৈক মহিউদ্দিন আহমেদের ছেলে বুয়েটের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এর পিএইচডি রিসার্চ ফেলো মোস্তফা মিনহাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 09:49 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে তার নিয়োগ বাতিলের আবেদন করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন মালিবাগ চৌধুরী পাড়ার ৩৭০ নং বাড়ির বাসিন্দা জনৈক মহিউদ্দিন আহমেদের ছেলে বুয়েটের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এর পিএইচডি রিসার্চ ফেলো মোস্তফা মিনহাজ। প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, সচিব এবং সংস্থাপন সচিবের বিরুদ্ধে এই রিট দায়ের করা হয়। রিটকারীর আইনজীবী মো. রুহুল আমিন ভূইয়া সাংবাদিকদের বলেন, বেআইনীভাবে যেন কোন নিয়োগ না করা হয় তা প্রতিরোধের জন্য এই রিট দায়ের করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, ১৯৭৬ সালের বাংলাদেশ পাবলিক সার্ভিস অধ্যাদেশের ৩ ধারার ১ ও ৪ উপধারা অনুযায়ী কোন বিদেশী নাগরিকের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছে বা বিবাহের প্রতিশ্র"তি দিয়েছেন এমন কোন ব্যক্তি কুটনৈতিক সার্ভিসে নিয়োজিত হতে পারেন না। রিটে আরও বলা হয়, দেবপ্রিয় ভট্টচার্যের স্ত্রী ইরিনা ভট্টাচার্য রাশিয়ার নাগরিক। এ কারণে দেবপ্রিয় ভট্টাচার্য আইন অনুযায়ী কুটনৈতিক সার্ভিসে নিয়োগ পেতে পারেন না। ২০ সেপ্টেম্বর ড. দেবপ্রিয় ভট্টচার্যকে সচিব পদমর্যাদায় আগামী তিন বছরের জন্য জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ২৫ অক্টোবর মোস্তফা মিনহাজের পক্ষে অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন ড. দেবপ্রিয় ভট্টাাচার্যের নিয়োগ বাতিল করতে সরকারকে উকিল নোটিশ পাঠান। নোটিশে ২৯ অক্টোবরের মধ্যে এ নিয়োগ বাতিল করতে বলা হয়। ড. দেবপ্রিয়ের নিয়োগকে সম্পূর্ণ অবৈধ ও সরকারি বিধির পরিপন্থি দাবি করে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব ও সংস্থাপন সচিবের বরাবরে উকিল নোটিশ পাঠান। আগামী ২ নভেম্বর তার জেনেভার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৫৪১ঘ.