২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ভেহিক্যাল স্ক্যানার স্থাপন করা হচ্ছে

নিরাপত্তা ঝুঁকি এড়াতে কন্টেইনারে আমদানি ও রপ্তানি করা পণ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম বন্দরে নয়টি ভেহিক্যাল স্ক্যানার স্থাপন করা হচ্ছে। এতে আর্থিক সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নিরাপত্তা ঝুঁকি এড়াতে কন্টেইনারে আমদানি ও রপ্তানি করা পণ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম বন্দরে নয়টি ভেহিক্যাল স্ক্যানার স্থাপন করা হচ্ছে। এতে আর্থিক সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার চট্টগ্রাম বন্দর কর্মকর্তা ক্যাপ্টেন ইয়াহইয়া সাঈদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে বন্দরের বিভিন্ন জেটির প্রবেশ মুখে এসব স্ক্যানার স্থাপনের কাজ শেষ হবে। তিনি জানান, ইতোমধ্যে স্ক্যানার স্থাপনের দরপত্র ও কার্যাদেশ দেওয়া হয়েছে। এগুলো স্থাপনের কাজ শেষ হলে চট্টগ্রাম বন্দর দিয়ে যেসব পণ্য আসছে যাচ্ছে সেগুলো সহজেই পরীক্ষা করা যাবে। এতে বন্দরের নিরাপত্তাও জোরদার হবে। বন্দরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ইতোমধ্যে ১২৬টি ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরা ও মনিটর স্থাপন করা হয়েছে। ক্যাপ্টেন ইয়াহইয়া জানান, বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে ৩০ দশমিক ৬ মিলিয়ন ডলার ঋণ চুক্তির আওতায় বন্দরে ভেহিক্যাল স্ক্যানার স্থাপনসহ পাঁচটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। অন্য প্রকল্পগুলো হচ্ছে- পরিবেশ ব্যবস্থাপনা সংক্রান্ত পূর্ত কাজ, পোর্ট সার্ভিস রোড, মহেশ খালের উপর তৃতীয় সেতু ও ৯৬০ মিটার দীর্ঘ ফ্লাইওভারসহ সংযোগ সড়কে গেট হাউজ কমপ্লেক্স নির্মাণ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/ডিডি/এমএসবি/ ২২১৩ ঘ.