শরীয়তপুর পৌরসভায় বৃহস্পতিবার থেকে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ কাজ চলবে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। জেলা প্রশাসক হাবিবুর রহমান খান সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা তৈরির কাজ উদ্বোধন করেন। জেলা সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল আবু সালেহ মো. গোলাম আম্বিয়া, পুলিশ সুপার শাহরিয়ার রহমান, পৌর চেয়ারম্যানসহ জেলা নির্বাচন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।