২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের শুরুতেই বীরশ্রেষ্ঠ হামিদুরের দেহাবশেষ দেশে আসতে পারে

বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। বীরশ্রেষ্ঠ হামিদুরের কবর ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাসা গ্রামে। এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় এবং ত্রিপুরা রাজ্য সরকার কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এম এ মতিন। বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এম এ মতিন সাংবাদিকদের বলেন, "বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার (বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান) দেহাবশেষ ফিরিয়ে আনা হতে পারে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 08:12 AM

Updated : 26 Apr 2022, 02:52 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)