২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারিয়াকান্দিতে গ্রোয়েনের ধস ঠেকাতে যমুনায় সিসি ব্লক ফেলছে পাউবো

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার ভাঙন ঠেকাতে নির্মিত গ্রোয়েনের ধসে যাওয়া কালীতলা পয়েন্টে সিসি ব্লক ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 02:59 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

বগুড়া, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার ভাঙন ঠেকাতে নির্মিত গ্রোয়েনের ধসে যাওয়া কালীতলা পয়েন্টে সিসি ব্লক ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সারিয়াকান্দিতে যমুনার ভাঙন ও বাঙালি নদীর সঙ্গে একীভুত হওয়ার প্রক্রিয়া রোধে নির্মিত গ্রোয়েনের ৫০ মিটার মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ করে ধসে যায়। পরে এই ভাঙন ১০০ মিটারে গিয়ে পৌঁছে। এ কারণে সারিয়াকান্দি উপজেলা সদর নদীগর্ভে বিলীন হয়ে যমুনা-বাঙালি নদী এক হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুল ইসলাম জানান, গত ৪, ১৬ ও ২২ অক্টোবর সারিয়াকান্দির গ্রোয়েন তদারকি করা হয়েছে। তখন বোঝা যায়নি হঠাৎ ধস নামবে। এটি একটি আকস্মিক ঘটনা। ধস বন্ধ করতে সেখানে সিসি ব্লক ফেলা হচ্ছে। কালিতলা গ্রোয়েন থেকে মাত্র চার থেকে পাঁচশ মিটার দূরত্বে প্রবহমান বাঙালি নদী। বাঙালি নদীর সঙ্গে যমুনা নদীর একীভুত হওয়া রোধে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ১৯৯৬ সালে সারিয়াকান্দিতে দুটি হার্ডপয়েন্ট ও একটি গ্রোয়েন নির্মাণ করা হয়। এতে প্রায় ২২৫ কোটি টাকা ব্যয় হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২০৫৬ ঘ.