২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিলে সন্দেহভাজন গুলিবর্ষণকারী দুলাল ৪ দিনের রিমান্ডে

রাজধানীতে ২০০১ সালে বিএনপির মিছিলে গুলিবর্ষণ করে ৪ জনকে হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত দুলালকে ৪ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 03:21 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ২০০১ সালে বিএনপির মিছিলে গুলিবর্ষণ করে ৪ জনকে হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত দুলালকে ৪ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। দুলালকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আহসানুল হক ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানির পর মহানগর হাকিম এবিএম আবুল ফাত্তাহ ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২০০১ সালের ১৩ ফেব্র"য়ারি বিরোধীদলের হরতাল কর্মসূচি চলাকালে মালিবাগ এলাকায় আওয়ামী লীগ নেতা ডা. এইচবিএম ইকবালের নেতৃত্বে মিছিল থেকে বিএনপির মিছিলে গুলিবর্ষণ করা হলে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। শনিবার রাতে মগবাজার এলাকা থেকে দীর্ঘদিন ধরে পলাতক দুলালকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময় বিভিন্ন পত্রিকায় পিস্তল হাতে গুলি চালানোরত এক যুবকের ছবি ছাপা হয়েছিল যাকে দুলাল বলে মনে করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২১০৪ ঘ.