রাজশাহী, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের করা আরো দুটি মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। দুই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের সবাই শিক্ষার্থী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় মোট পাঁচটি মামলা হয়। এর মধ্যে জরুরি বিধিমালায় দায়ের করা একটি মামলা ইতোমধ্যেই খারিজ করেছে আদালত। ভাংচুর ও উস্কানি এবং ডিজিএফআইয়ের গাড়ি পোড়ানোর দুটি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে মহানগর দ্রুত বিচার আদালতে।
সোমবার মহানগর হাকিম আদালতে যে দুটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়, তার একটির বাদি পুলিশ এবং অপরটির বাদি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক ড. মোহাম্মদ শাফি।
২২ আগস্ট ভাংচুর ও সংঘর্ষের সময় রিকশাচালক নিহতের ঘটনায় উপ-পরিদর্শক ফারুক হোসেন ওই দিনই মতিহার থানায় একটি মামলা করেন। ভাংচুর ও আগুন ধরিয়ে বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্টের অভিযোগে ড. শাফি মামলাটি করেন ২৫ আগস্ট।
মহানগর হাকিম আদালতের উপ-পরিদর্শক শামসুল আলম খান সাংবাদিকদের জানান, মামলা দুটির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আমিনুল ইসলাম ও রজব আলী সোমবার আদালতে অভিযোগপত্র জমা দেন।
শামসুল আলম জানান, দুই মামলায় সর্বমোট ১১ জনকে আসামি করা হয়েছে। ফারুক হোসেনের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা রজব আলী ভাংচুরের জন্য ১০ জনকে অভিযুক্ত করেন।
এ মামলার অভিযোগপত্রে যাদের নাম রয়েছে, তারা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আয়েন উদ্দিন, ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি সুশান্ত কুমার সিনহা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের
bdnews24