২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিএসএফর গুলিতে দুজন নিহত

সাতক্ষীরা সীমান্তের দুটি এলাকায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী রাখাল নিহত হয়েছে। নিহতরা হচ্ছে কালিগঞ্জ উপজেলার নাদিমগঞ্জ গ্রামের শেখ রবিউল ইসলাম (২৮) ও সদর উপজেলার বৈকালি গ্রামের জাহাঙ্গীর আলম গাইন (২০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 10:37 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

সাতক্ষীরা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সীমান্তের দুটি এলাকায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী রাখাল নিহত হয়েছে। নিহতরা হচ্ছে কালিগঞ্জ উপজেলার নাদিমগঞ্জ গ্রামের শেখ রবিউল ইসলাম (২৮) ও সদর উপজেলার বৈকালি গ্রামের জাহাঙ্গীর আলম গাইন (২০)। ৪১ রাইফেল ব্যাটেলিয়নের (অপারেশন) কর্মকর্তা মেজর কামরুল হাসান জানান, সোমবার ভোররাতে সদর উপজেলার ঘোনা সীমান্তের বিপরীতে জয়নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা বিনা উস্কানিতে এক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হয় জাহাঙ্গীর আলম। অপর দিকে রোববার রাতে তলুইগাছা সীমান্তের বিপরীতে তারালি ফাঁড়ির বিএসএফ সদস্যদের গুলিতে নিহত হয় রবিউল। দুটি লাশই বিএসএফ নিয়ে গেছে। লাশ ফেরত চেয়েছে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলে মেজর কামরুল জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৩৯ ঘ.