২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মারমাদের ওয়াগ্যোয়াই উৎসব শুরু

'ওয়াগ্যোয়াই'র উচ্ছলতায় প্রাণে প্রাণ মিল করে দাও।' এ প্রত্যাশায় পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে পাহাড়ি আদিবাসী মারমাদের ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব। ওয়াগ্যোয়াই ঘিরে পাহাড়ের গ্রামগুলো সেজেছে বর্ণিল সাজে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 03:05 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

বান্দরবান, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - 'ওয়াগ্যোয়াই'র উচ্ছলতায় প্রাণে প্রাণ মিল করে দাও।' এ প্রত্যাশায় পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে পাহাড়ি আদিবাসী মারমাদের ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব। ওয়াগ্যোয়াই ঘিরে পাহাড়ের গ্রামগুলো সেজেছে বর্ণিল সাজে। পাহাড়ে এখন তরুণ-তরুণীদের মুখে মুখে ফিরছে মারমা সঙ্গীত "ওয়াগ্যোয়াই পোয়েঃ গো ক্রোছোবায়া পাঁইনা পাপকনা..." প্রতিবছর তিন মাস বর্ষাবাসের (উপবাস) পর মারমা নৃগোষ্ঠির মানুষ এ ওয়াগ্যোয়াই উৎসব পালন করে থাকেন। তাদের বিশ্বাস বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ এই আশ্বিনী পূর্ণিমায় তার মাথার চুল আকাশে উড়িয়ে দিয়েছিলেন। তাই এই পূর্ণিমা তিথিতে আকাশে উড়ানো হয় শত শত ফানুস। ভক্তিভরে স্মরণ করা হয় তথাগতকে। ওয়াগ্যোয়াই উপলক্ষে বান্দরবানে এক সপ্তাহ জুড়ে উৎসব। থাকবে বিভিন্ন আয়োজন। রোববার জেলা শহরের পুরনো রাজবাড়ি মাঠে ওয়াগ্যোয়াই পোয়ের উদ্ভোধন করেন বোমাং রাজপুত্র ও জেলা পরিষদ সদস্য উনু শৈ প্র"। বিকালে এ উপলক্ষে হ্যান্ডবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদ সদস্য চিংসা প্র" কেসি। উৎসব কর্মসূচির মধ্যে আরো রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস উড়ানো, রথযাত্রা, মঙ্গল প্রদীপ জ্বালানো, পিঠা তৈরি, বৌদ্ধ ভিক্ষুদের খাবার ও নতুন কাপড় দান ইত্যাদি। এরমধ্যে সবচেয়ে আকর্ষণীয় রথযাত্রা। মারমাদের তৈরি বিশেষ রথে বুদ্ধ মূর্তি নিয়ে শহর ঘুরে বিসর্জন দেওয়া হয় নদীতে। এ রথযাত্রা দেখতে হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক ভিড় জমান বান্দরবানে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিআর/এমএসবি/২০৫১ ঘ.