২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জেনারেল মইন

সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ তার বিরুদ্ধে ব্যাংক থেকে এক কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে এ অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। তাকে কলঙ্কিত করার জন্য এ তথ্য প্রচার করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত সেনাপ্রধান শনিবার বিবিসি রেডিওর সঙ্গে টেলিফোনে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, "এক কোটি টাকা আমি কোনও দিন ব্যাংক থেকে লোন নিইনি। এটা টোটালি ফলস। আর দ্বিতীয়ত আমি ৬০ লাখ টাকা ফেরতও দিইনি। এটাও ফলস।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 07:29 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

২০ অক্টোবর,(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ তার বিরুদ্ধে ব্যাংক থেকে এক কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে এ অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। তাকে কলঙ্কিত করার জন্য এ তথ্য প্রচার করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত সেনাপ্রধান শনিবার বিবিসি রেডিওর সঙ্গে টেলিফোনে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, "এক কোটি টাকা আমি কোনও দিন ব্যাংক থেকে লোন নিইনি। এটা টোটালি ফলস। আর দ্বিতীয়ত আমি ৬০ লাখ টাকা ফেরতও দিইনি। এটাও ফলস।" ইন্টারনেটে প্রচারিত অভিযোগ উল্লেখ করে বিবিসি জানায় জেনারেল মঈনের বিরুদ্ধে অভিযোগে করা হয়েছে, তিনি ২০০৫ সালে ট্রাস্ট ব্যাংক থেকে এক কোটি টাকা ঋণ নিয়েছে এবং ২০০৬ সালের শেষ নাগাদ প্রায় ৬৫ লাখ টাকা পরিশোধ করেছেন। সেনাপ্রধান ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান ইকবাল বাহার চৌধুরী'র সঙ্গে দেওয়া সাক্ষাতকারেও তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগ অস্বীকার করেছেন। সাক্ষাতকারটি বেসরকারি টেলিভিশন কেন্দ্র এনটিভি শনিবার প্রচার করেছে। সাক্ষাতকারে সেনা প্রধান বলেন, "ট্রাষ্ট্র ব্যাংক থেকে কিছু ঋণ নিয়েছি এটা সত্য। ব্যাংকের সব নিয়ম মেনে বাড়ি বানানোর জন্য ২৫ লাখ টাকা ঋণ নিয়েছি। এছাড়া আমার চাকরির পেনশনের উপর ঋণ নিয়েছি আরো ১০ লাখ টাকা। এটাও নিয়মানুযায়িই নেওয়া হয়েছে। সব মিলে এই ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা নেওয়া হয়েছে। এর চেয়ে ১ টাকাও বেশি নেইনি। এ সম্পর্কিত কাগজপত্র আমার কাছে আছে। কেউ জানতে বা দেখতে চাইলে প্রমাণ করতে পারবো।" তিনি বলেন, "এক বছরে ৬০ লাখ টাকা পরিশোধের অভিযোগও সত্য নয়। আমি প্রতি মাসে বাড়ি ভাড়া থেকে যে টাকা পাই তা ব্যাংকে জমা দিয়ে ঋণ শোধ করছি।" সেনাপ্রধান বলেন, "যুক্তরাষ্ট্রে আসার আগেই জেনেছি, এ বিষয় নিয়ে প্রশ্ন উঠতে পারে। এ ধরনের অভিযোগের কোন ভিত্তি নেই। সেনা প্রধান বলেন, আমি সৎ ভাবে জীবন যাপন করে আসছি। এভাবেই অবসরে যেতে চাই।" বিবিসি রেডিওর সঙ্গে দেওয়া সাক্ষাতকারে জেনারেল মইন বলেন, "আমাকে কলঙ্কিত করার জন্য এবং অন্যান্য দুর্নীতিবাজদের দলে ভেড়াবার জন্য এ তথ্য তারা দিয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এমএসবি/০১২০ ঘ.