ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্গাপূজা উপলক্ষে আগামী রোববার ঢাকার আমেরিকান দূতাবাস বন্ধ থাকবে।
বৃহস্পতিবার আমেরিকান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী রোববার ঢাকার আমেরিকান দূতাবাস, কনসুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।
দুর্গাপূজার দশমীর দিন আগামী রোববার বাংলাদেশে সরকারি ছুটি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএ/১৬৫৫ ঘ.
bdnews24