ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার ব্রিটিশ হাই কমিশন আগামী ২৯ অক্টোবর থেকে নতুন আবেদন পত্রে ভিসা প্রার্থীদের আবেদন করতে বলেছে।
বৃহস্পতিবার ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন পত্র ব্রিটিশ ভিসা ওয়েব সাইট (িি.িঁশারংধং.মড়া.ঁশ) ঢাকা, সিলেট ও চট্টগ্রামে দূতাবাসের স্থানীয় কার্যালয়ে পাওয়া যাবে। পুরনো পত্রে আবেদন আগামী ৯ নভেম্বর পর্যন্ত গ্রহণ করবে ব্রিটিশ দূতাবাস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্য সেদেশে ভিসা প্রার্থীদের আবেদন পত্র সহজ করার জন্য অনলাইনে নতুন ফরম ছেড়েছে। নতুন আবেদন পত্রে ধাপে ধাপে নির্দেশনা দেওয়া আছে, প্রতিটি সেকশন কিভাবে পূরণ করতে হবে সে বিষয়ে ব্যাখ্যা করা আছে এবং দুর্বোধ্য শব্দগুলো এড়িয়ে যেতে বলা হয়েছে।
ইংরেজিতে লেখা এই আবেদন পত্রে আরো আছে কিভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং ভিসা প্রার্থীর আবেদন পত্রে কী কী আনুষঙ্গিক কাগজপত্র লাগবে সে ব্যাপারে একটি সমন্বিত নির্দেশনা ।
যুক্তরাজ্য বাংলাদেশে এই প্রথম অনলাইনে ভিসা আবেদন পত্র ছাড়ল। আগামী ২৯ অক্টোবর থেকে নতুন আবেদনপত্র অনলাইনে জমা দিতে চাইলে ব্রিটিশ ভিএফএস ওয়েব সাইটে (িি.িাভং-ঁশ-নফ.পড়স) জমা দিতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর বরাত দিয়ে বলা হয়, "এটা আবেদনকারীদের জন্য সুসংবাদ। এর ফলে আবেদনকারী তাড়াতাড়ি ও সহজে আবেদন করতে পারবেন।"
তিনি বলেন, "যুক্তরাজ্যে আমরা বৈধ আবেদনকারীদের স্বাগত জানাই। ভিসা আবেদনকারীদের আমরা বিশ্বমানের সেবা দিয়ে যাব। জনগণের কাছে ভিসা পদ্ধতি সহজ করা আমাদের প্রতিশ্র"তির বাস্তবায়ন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএ/১৫৩০ ঘ.
bdnews24