২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন থেকে নিউইয়র্ক যাচ্ছেন মইন উ আহমেদ

সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ লন্ডন থেকে বুধবার নিউইয়র্কে পৌঁছবেন। সেখানে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুলে একটি সেমিনারে যোগ দেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 08:35 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

লন্ডন, ১৭ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ লন্ডন থেকে বুধবার নিউইয়র্কে পৌঁছবেন। সেখানে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুলে একটি সেমিনারে যোগ দেবেন তিনি। এছাড়া বুধবার সন্ধ্যায় সেনাপ্রধানের সম্মানে নিউ ইয়র্কের স্থানীয় একটি হোটেলে একটি সভার আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ূন কবীর। যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট বাংলাদেশিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। জেনারেল মইন বৃহস্পতিবার (১৮ অক্টোবর) নিউইয়র্কে বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। শুক্রবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল মারি গুয়েহেনোর সঙ্গে তার দেখা করার কথা। এছাড়া একই দিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য জোসেফ ক্রাউলির সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। বিডিন্উিজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএ/১৪৩০ ঘ.