২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-শরীয়তপুর রুটে ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার রাত ৮টা থেকে ৭ ঘণ্টা মাওয়া-শরীয়তপুর রুটে কোনো ফেরি না চলায় ঈদ শেষে ঢাকামুখো মানুষকে পড়তে হয়েছে সীমাহীন বিড়ম্বনায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 03:33 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার রাত ৮টা থেকে ৭ ঘণ্টা মাওয়া-শরীয়তপুর রুটে কোনো ফেরি না চলায় ঈদ শেষে ঢাকামুখো মানুষকে পড়তে হয়েছে সীমাহীন বিড়ম্বনায়। এছাড়া ঝড়ে মাওয়ায় ১নং ফেরিঘাট এবং শরীয়তপুর এলাকার কাওরাকান্দির ৩নং ফেরিঘাট ভাসিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার ভোর থেকে ফেরিপারাপার চালু হলেও ক্ষতিগ্রস্ত এই দুটি ঘাট বিকেল পর্যন্ত ব্যবহৃত হয়নি। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এসএম আসিকুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফেরিঘাট পুন:স্থাপনের কাজ চলছে। তেমন যানজট হয়নি বলে তিনি জানান। মহাব্যবস্থাপক আরও বলেন, সোমবার থেকে দুটি ফেরি বিকল থাকায় এখন নিয়মিত ১৩টির জায়গায় চলাচল করছে ১১টি ফেরি। ঝোড়ো হাওয়ায় শরীয়তপুরের মঙ্গলমাঝি ঘাটে নোঙর করা অবস্থায় এমএল পানিরাজ ও এমএল মুনমুন নামের দু'টি লঞ্চও ডুবে গেছে সোমবার রাতে। তবে লঞ্চদুটি যাত্রীবিহীন অবস্থায় ঘাটে নোঙর করা ছিল বলে কোনো হতাহত হয়নি। আসিকুজ্জামান বলেন, কাওরাকান্দিতে প্রায় ৬০টি গাড়ি আটকা পড়ে আছে। তবে মাওয়া ও শরীয়তপুরের মঙ্গলমাঝি ঘাটে তেমন জট নেই। সকালে কিছু থাকলেও তা স্বাভাবিক হয়ে এসেছে। তবে পদ্মা উত্তাল থাকায় যাত্রীরা পারাপারের জন্য লঞ্চ বা নৌকায় তেমন চড়ছেন না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২০৩০ঘ.