বিশেষ কারাগারে অন্তরীণ সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার জন্য ঈদের দিনে বিশেষ খাবার তৈরি করেছে কারা কর্তৃপক্ষ। এগুলোর মধ্যে আছে, সেমাই, মিষ্টি, সাদা পোলাও, গরু ও মুরগীর মাংস, ভাত, মাছ, মুড়ি ও ফল। কারা উপ মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''ঈদের দিন সকালে সাবেক দুই প্রধানমন্ত্রীকে সকালে সেমাই ও মুড়ি দেওয়া হবে। দুপুরে ভাত, রুই মাছ অথবা ইলিশ মাছ, আলুর দম ও যে কোন একটি ফল দেওয়া হবে। রাতের খাবারের মেনুতে রাখা হয়েছে পোলাও, গরুর মাংস অথবা খাসির মাংস। রাতের খাবারের সঙ্গে থাকবে একটি মিষ্টি।"