ওয়াশিংটন, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আধ্যাত্মিক গুরু ও শান্তিকর্মী শ্রী চিন্ময় কুমার ঘোষ বৃহস্পতিবার তার নিউইয়র্কের বাসভবনে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
শুক্রবার তার সংগঠন শ্রী চিন্ময় সেন্টার একটি বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
চিন্ময় ঘোষ ১৯৩১ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে ভারতীয় কনস্যুলেটে চাকরি নিয়ে নিউইয়র্ক যান। সেখানে তিনি গড়ে তোলেন একটি মেডিটেশন সেন্টার। পরে এ সেন্টারের কার্যক্রম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
চিন্ময় সেন্টারের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিন্ময় কুমার ঘোষকে এ বছর নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছিল। শেষ পর্যন্ত পুরষ্কার পেয়েছেন সাবেক মার্কিন উপ-রাষ্ট্রপতি আল গোর এবং জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা 'ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)'।
জাতিসংঘের প্রতি চিন্ময় কুমার ঘোষের জোরালো সমর্থন ছিল। তার দাতব্য প্রতিষ্ঠান চিন্ময় সেন্টার বিশ্বে বিভিন্ন দেশে খাবার ও ওষুধ সরবরাহ করেছে।
চিন্ময় তার অনুসারীদের নিরামিষভোজী ও মানবতাবাদী হওয়ার শিক্ষা দিয়েছেন। এছাড়া মানসিক শান্তি লাভে কঠোর দৈহিক শ্রমের শিক্ষা দিয়েছেন তিনি। ভারোত্তোলোনে আসার আগে তিনি দূরপাল্লার দৌড়ে দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি উড়োজাহাজ উত্তোলন করতে পারতেন বলেও জানায় তার সংগঠন।
বিশ্ব শান্তির জন্য কবিতা ও গদ্য মিলে তিনি এক হাজার ৬০০ বই লিখেছেন।
তার অনুসারী আশরিতা ফারমান গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে কয়েক ডজন নতুন রেকর্ড
bdnews24