বাগেরহাট, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন (পূর্ব) বিভাগের শরণখোলা রেঞ্জে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বনরক্ষীরা কাঠ বোঝাই একটি ট্রলার আটক করেছে।
সুন্দরবন (পূর্ব) বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ জানান, বনরক্ষীরা বলেশ্বর নদী থেকে আড়াইশ ঘনফুট কাঠসহ একটি ট্রলার আটক করে। এছাড়া ভোলা ও ডুমুরিয়া নদীতে পাচারের উদ্দেশ্যে ডুবিয়ে রাখা একশ ঘনফুট সুন্দরী কাঠও উদ্ধার করে তারা।
এ সব কাঠের বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা বলে ওই বন কর্মকর্তা জানান। তবে অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৩ ঘ.
bdnews24