২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে গরু ডাকাতিতে বাধা দিতে গিয়ে আট কৃষক আহত

ইসলামপুর উপজেলার চর নন্দনের পাড়ায় সোমবার ভোর রাতে ডাকাতের হামলায় আট কৃষক আহত হয়েছে। ডাকাত দল কৃষকদের ১০টি গরু নিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 08:16 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

জামালপুর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইসলামপুর উপজেলার চর নন্দনের পাড়ায় সোমবার ভোর রাতে ডাকাতের হামলায় আট কৃষক আহত হয়েছে। ডাকাত দল কৃষকদের ১০টি গরু নিয়ে যায়। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, ভোররাতে ১৫/১৬ জনের এক দল সশস্ত্র ডাকাত নৌপথে চর নন্দনের পাড়ায় ঢোকে। তারা বিভিন্ন স্থানে হানা দিয়ে ১০ গরু নিয়ে যায়। ওই সময় বাধা দিতে গিয়ে ডাকাতদের ছুরির আঘাতে আহত হন আট জন কৃষক। আহতদের মধ্যে সোহরাব আলী নামে এক জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি আব্দুল করিম জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৫ ঘ.