২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কর ফাঁকির মামলায় জামালপুর-১ আসনের সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনারের দায়ের করা মামলায় ঢাকা মহানগরীর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 10:29 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কর ফাঁকির মামলায় জামালপুর-১ আসনের সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনারের দায়ের করা মামলায় ঢাকা মহানগরীর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রোববার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মৃদুল কান্তি দাশ, আয় ও বিনিয়োগ গোপন করে ৪ কোটি ৫১ লাখ ১১ হাজার ৮০ টাকা কর ফাঁকি দেয়ার অভিযোগে রশিদুজ্জামান মিল্লাতের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। বাদীর জবানবন্দি নেওয়া শেষে আদালত এই সাবেক সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আগামী ১১ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন ফেরতের তারিখ ধার্র্য করে। এনবিআরের মামলায় বলা হয়, রশিদুজ্জামান মিল্লাত ১৯৮৮-৮৯ থেকে ২০০৫-২০০৬ বিভিন্ন পর্যন্ত করবর্ষে মহাখালীতে ফ্ল্যাট, উত্তরা এলাকায় নিজের নামে প্লট, জিপসহ বিভিন্ন গাড়ি, রাইফেল কেনাসহ জামালপুরের কালিকাপুর গ্রামের নিজের বাড়ি নির্মাণ, বিভিন্ন আসবাবপত্র কেনার বিনিয়োগকৃত টাকার রির্টান দেখাননি। মামলায় ১৮ জনকে সাক্ষী দেখানো হয়েছে। মিল্লাত বর্তমানে পলাতক রয়েছেন। এর আগে দুর্নীতি দমন কমিশনে দায়ের করা হিসাব বিবরণীতে সম্পদের তথ্য গোপনের অভিযোগে মিল্লাত এবং তার স্ত্রী সাবিরা সুরাইয়া ও ছেলে সাঈদ বিন জামানের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমএ/১৬২৩ঘ.