২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লা নীতির আগে ফুলবাড়ী খনি নিয়ে সিদ্ধান্ত নয়: জ্বালানি উপদেষ্টা

কয়লা নীতি প্রণয়ন এবং আইনগত জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি নিয়ে কোন সিদ্ধান্ত নেবে না সরকার। এই কয়লা খনিটি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন খুব সহজ হবে না বলে মনে করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তপন চৌধুরী। বৃহস্পতিবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক কুনিও স্যাঙ্গার সঙ্গে বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "এশিয়া এনার্জির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 03:38 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কয়লা নীতি প্রণয়ন এবং আইনগত জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি নিয়ে কোন সিদ্ধান্ত নেবে না সরকার। এই কয়লা খনিটি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন খুব সহজ হবে না বলে মনে করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তপন চৌধুরী। বৃহস্পতিবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক কুনিও স্যাঙ্গার সঙ্গে বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "এশিয়া এনার্জির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি।" অন্যদিকে কুনিও স্যাঙ্গার বেসরকারি খাতের বিনিয়োগের ব্যাপারে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। স্যাঙ্গার বলেন, "সরকারকে বেসরকারি খাতের বিনিয়োগের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে এশিয়া এনার্জি ও টাটার ব্যাপারে।" ফুলবাড়ীর কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলন করাটা সরকারের জন্য লাভজনক হবে বলেও স্যাঙ্গার উল্লেখ করেন। তিনি সরকারকে দ্রুত কয়লা নীতি অনুমোদনেরও তাগিদ দেন। স্যাঙ্গার বলেন, "আমরা আশা করি সরকার এসব বিষয় দ্রুত নিস্পত্তি করবে।" এশিয়া এনার্জির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা অনেক জটিল বিষয় বলে উল্লেখ করে উপদেষ্টা জানান, ফুলবাড়ীর লোকজন এশিয়া এনার্জির বিপক্ষে। সেখানকার স্থানীয় জনগণের মতের প্রতিও সরকারকে শ্রদ্ধা দেখাতে হবে। আবার সেখানে যে দুর্ঘটনা (প্রাণহানির ঘটনা) ঘটেছে একেও পাশ কাটানো যাবে না। তপন চৌধুরী বলেন, "একদিকে ত্রিপক্ষীয় চুক্তি, আরেকদিকে সরকারের সঙ্গে এশিয়া এনার্জির চুক্তি। এ দুটি চুক্তির বৈধতার বিষয়ে আইন মন্ত্রণালয়ের সুস্পষ্ট মতামত চাওয়া হয়েছে। এই মতামত পাওয়া গেলে সরকার এশিয়া এনার্জির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।" সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে ওই বৈঠকে এডিবি'র আবাসিক প্রতিনিধি হুয়া দু এবং কর্মকর্তা এস চন্দরও উপস্থিত ছিলেন। উপদেষ্টা এডিবিকে এ দেশে গ্যাস ও বিদ্যুৎ খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছে বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, "শুধু বিদ্যুৎ উৎপাদন খাতে নয়, সঞ্চালন খাতেও বিনিয়োগ করতে হবে। পুর্ণাঙ্গ বিনিয়োগ না হলে এর সুফল পাওয়া যাবে না।" তিনি বলেন, "কোন প্রকল্পে ১০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের ব্যাপারেও এডিবি যেন স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেয় তার জন্য প্রতিনিধি দলকে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/এমএইচবি/২১১৪ ঘ.