২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই সমমনাদের সঙ্গে আলোচনায় বসবে গণফোরাম

'অর্থপূর্ণ পরিবর্তনের' জন্য চলতি রোজার মাসেই গণফোরাম একটি খসড়া সুপারিশ তৈরি করবে। এসব প্রস্তাব নিয়ে সমমনাদের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবে দলটি। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন মনে করেন, কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি কার্যকর সংসদ গঠন করা গেলে তবেই দেশে অর্থপূর্ণ পরিবর্তন আনা সম্ভব। গণফোরাম সভাপতিমণ্ডলীর তিনদিনব্যাপী বৈঠকের শেষ দিনে ড. কামাল তার বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, চলতি রোজার মাসেই 'অর্থপূর্ণ পরিবর্তনের' খসড়াটি তৈরি হয়ে যাবে। এসব প্রস্তাবের সঙ্গে যারা একমত হবে তাদের সঙ্গে নিয়ে পরিবর্তনের জন্য কাজ শুরু করবে গণফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 01:45 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'অর্থপূর্ণ পরিবর্তনের' জন্য চলতি রোজার মাসেই গণফোরাম একটি খসড়া সুপারিশ তৈরি করবে। এসব প্রস্তাব নিয়ে সমমনাদের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবে দলটি। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন মনে করেন, কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি কার্যকর সংসদ গঠন করা গেলে তবেই দেশে অর্থপূর্ণ পরিবর্তন আনা সম্ভব। গণফোরাম সভাপতিমণ্ডলীর তিনদিনব্যাপী বৈঠকের শেষ দিনে ড. কামাল তার বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, চলতি রোজার মাসেই 'অর্থপূর্ণ পরিবর্তনের' খসড়াটি তৈরি হয়ে যাবে। এসব প্রস্তাবের সঙ্গে যারা একমত হবে তাদের সঙ্গে নিয়ে পরিবর্তনের জন্য কাজ শুরু করবে গণফোরাম। ইতিবাচক পরিবর্তনের জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে এই প্রবীণ আইনজীবী বলেন, "প্রত্যেকটি দলে দুর্নীতিবাজ, কালো টাকার মালিক ও সন্ত্রাসীদের চিহ্নিত করে দলের ভেতর থেকেই ব্যবস্থা নিতে হবে। তাহলেই নির্বাচন নিয়ে বাণিজ্য বন্ধ হবে এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি কার্যকর সংসদ গঠন সম্ভব হবে।" গণফোরাম ১৪ দলের সঙ্গে থাকবে কি না জানতে চাইলে সরাসরি কোনো জবাব না দিয়ে ড. কামাল বলেন, "১৪ দল ডিসেম্বর পর্যন্ত একসঙ্গে কাজ করেছে। এরপর কোনো আলোচনা ছাড়াই অনেক ঘটনা ঘটেছে। এসব ঘটনার মূল্যায়ন করে দেখতে হবে ১৪ দলের আকাঙ্খার সঙ্গে বর্তমান পরিস্থিতি কতটা সঙ্গতিপূর্ণ। ঘটনাগুলো কেন ঘটেছে সেটাও দেখা প্রয়োজন।" বর্তমান সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, "নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সামগ্রিক দেশ পরিচালনায় সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলোর আরো কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। সেইসঙ্গে পাটকল বন্ধ ও পোশাক কারখানায় সংঘাতের মতো ঘটনাগুলো যেন না ঘটে সে ব্যাপারে সরকারের মনোযোগী হওয়া উচিত।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের ঘটনার জের ধরে সা