জয়পুরহাট, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাট সীমান্তে বুধবার রাতে বিডিআর ও বিএসএফের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
জয়পুরহাট ২৯ রাইফেল ব্যাটালিয়ন এর অপারেশন ইনচার্জ মেজর আবু সাইদ খান জানান, পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১/৩৫ সাব পিলারের কাছে রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে। বিনা উসকানিতে বিএসএফ ১২ রাউন্ড গুলি ছুড়লে বিডিআরও পাল্টা ২৫ রাউন্ড গুলি ছোড়ে।
তিনি জানান, সীমান্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনতে বিএসএফকে চিঠি দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৩১০ ঘ.
bdnews24