২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচার হওয়া অর্থ ফেরতে যুক্তরাজ্যের সাহায্যের আশ্বাস

সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাহায্যের আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। দুদক সচিব মোখলেস উর রহমান জানান, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী এবং কমনওয়েলথ কর্মকর্তা জন ডেনিস মঙ্গলবার দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতের সময় এ আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার হাইকমিশনার আনোয়ার চৌধুরী এবং কমনওয়েলথ এর এশিয়া অঞ্চলের পরিচালক জন ডেনিস সেগুনবাগিচার কার্যালয়ে দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 02:59 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাহায্যের আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। দুদক সচিব মোখলেস উর রহমান জানান, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী এবং কমনওয়েলথ কর্মকর্তা জন ডেনিস মঙ্গলবার দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতের সময় এ আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার হাইকমিশনার আনোয়ার চৌধুরী এবং কমনওয়েলথ এর এশিয়া অঞ্চলের পরিচালক জন ডেনিস সেগুনবাগিচার কার্যালয়ে দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ঘন্টাব্যাপী সাক্ষাত শেষে দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় আনোয়ার চৌধুরী সাংবাদিকদের বলেন, "দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুধু কয়েকজন রাঘব বোয়ালের পেছনে ছোটার বিষয় নয়। সামগ্রিকভাবে জনগণের জীবন যাত্রার মান উন্নয়নেরও বিষয়। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আনোয়ার চৌধুরী, জন ডেভিস বা দুদক চেয়ারম্যান কেউই পাচার হওয়া অর্থের বিষয়ে কিছু বলেননি। দুদক চেয়ারম্যানের সঙ্গে ব্রিটিশ কর্মকর্তাদের সাক্ষাতের বিষয়ে এর কিছু সময় পরে সংস্থাটির সচিব মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেন, পাচার হওয়া অর্থের বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। এর আগে দুদক চেয়ারম্যান যুক্তরাজ্যে একটি আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে স্কটল্যান্ড ইয়ার্ড এর সঙ্গে পাচার হওয়া অর্থের বিষয়ে আলাপ করেছিলেন। পাচার হওয়া অর্থ ফেরত আনা খুব কঠিন-এ মন্তব্য করে সচিব বলেন, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকও অর্থ ফেরত আনার চেষ্টা করেছে। তবে তিনি এ-ও বলেন যে, এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে এবং তথ্যের উৎস বিশ্বস্ত হলে স্কটল্যান্ড ইয়ার্ড অর্থ ফেরত আনার বিষয়ে সহায়তা করার আশ্বাস দিয়েছে। দুদকের ব্যবস্থাপনার মান এবং অনুসন্ধান ও তদন্তের ক্ষমতা বাড়ানোর বিষয়ে সহায়তা করার ব্যাপারেও দুদক চেয়ারম্যানের সঙ্গে দুই ব্রিটিশ কর্মকর্তার কথা হয়েছে বলে সচিব জানান। এর আগে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে জনগণ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের দুর্নীতির বিষয়ে নজর দেওয়া জরুরি, যাতে জনজীবনে এর ইতিবাচক প্রভাব পড়ে। তিনি প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে দুদক যে ব্যবস্থা নিতে যাচ্ছে তার প্রশংসা করেন। আনোয়ার চৌধুরী বলেন, কমনওয়েলথ কর্মকর্তা জন ডেভিসকে দুদক চেয়ারম্যানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি দুদকে এসেছেন। জন ডেনিস এ সময় বলেন, দুর্নীতিবিরোধী অভিযান যে উৎস থেকেই পরিচালনা করা হোক না কেন তা রাজনৈতিকভাবে দায়িত্বশীল ও সংবেদনশীল সমাজ তৈরির জন্য গুরুত্বপূর্ণ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এসকে/২০৫৩ ঘ.