২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বুশরা হত্যা হামলার রায় দেওয়া শুরু

চাঞ্চল্যকর বুশরা হত্যা মামলার রায় দেওয়া শুরু করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি এ কে এম ফজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেওয়া শুরু করেছেন। আগামী রোববারও রায় প্রদান চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 06:50 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

২০০১ সালে মালিবাগের হাজারীপাড়ার কলেজ ছাত্রী বুশরা ইসলাম ফুলকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় বুশরার চাচা এম.এ কাদের,তার স্ত্রী রুনু কাদের, শ্যালক শওকতুল আহমেদকে আসামী করে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়।

এ মামলায় ২০০৩ সালের ৩০ জুন ঢাকার ৩ নং নারী ও শিশু নির্যাতন দমন আদালত রায়ে আসামী কাদের, রুহুল, কবিরকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করে। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে আসামীরা।

এর ওপর উভয়পক্ষের শুনানি করে আদালত রায় দেওয়া শুরু করে।