২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সব জায়গাতেই তাপমাত্রা বাড়ছে

ধীরে ধীরে দেশের সব জায়গায় তাপমাত্রার উন্নতি হচ্ছে। এই তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় আরেকটু বাড়বে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 11:04 AM

Updated : 26 Apr 2022, 01:58 PM

উত্তর ও উত্তর-- পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের তীব্রতা কমে আসছে। একইসঙ্গে হালকা কুয়াশা, শুকনো আবহাওয়া এবং শীতের তীব্রতা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী শনিবার ঢাকার সর্বনিু তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক ২ ডিগ্র্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পুর্বাভাস কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে জানান, আবহাওয়া পরিস্থিতি এখন বেশ ভালো। সারা দেশে তাপমাত্রার উন্নতি হচ্ছে। একইসঙ্গে রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগসহ দেশের উত্তর, উত্তর--পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলে যশোরের ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ ধীরে ধীরে মৃদু হয়ে যাবে।

শুকনো আবহাওয়াসহ সারাদেশে হালকা কুয়াশা থাকবে। শীতের তীব্রতা কম অনুভুত হবে। পাহাড়ি ও নদী অববাহিকা অঞ্চলে শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানান তিনি।