২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া সীমান্তে ঘর ভেঙ্গে নিয়ে গেছে বিএসএফ

ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর গ্রামের শাহজাহান মিয়ার একটি চার চালা ঘর ভেঙ্গে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 02:34 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বিএসএফের একটি সশস্ত্র দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে জোর করে ঘরটি ভেঙ্গে নিয়ে যায়।

বিএসএফের অভিযোগ, শাহজাহান মিয়ার ঘরটি নো ম্যানস ল্যান্ডের দেড়শ গজের মধ্যে নির্মাণ করা হয়েছিল। এ নিয়ে আখাউড়া সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এবং বিডিআর-- বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে।

এ ঘটনার পর থেকে বিএসএফ সীমান্তে শক্তি বৃদ্ধি করেছে।

বিডিআর এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ১ রাইফেল ব্যাটালিয়নের উপ-- অধিনায়ক মেজর মাহমুদুল হক জানান, এ ঘটনায় পতাকা বৈঠক আহবান করা হয়েছে।