নড়াইলে ইরি-- বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা
চলতি ইরি-- বোরো মৌসুমের শুরুতে নড়াইলে সারের পাশাপাশি ডিজেল সংকট দেখা দেওয়ায় জেলায় ইরি-- বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা দেখা দিয়েছে।
তিনটি উপজেলার বিভিন্ন বাজারে চড়া দামে সার পাওয়া গেলেও ডিজেল মিলছে না।
জানা গেছে, প্রতি সপ্তাহে এ জেলায় ৭০ হাজার লিটার ডিজেলের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র ৩৩ হাজার লিটার। এখানে তিনটি তেলের পাম্প রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় দুটি এবং লোহাগড়ায় একটি। এ ছাড়া খোলা বাজারে রয়েছে অনেক তেল ব্যবসায়ী ।
বুধবার সরেজমিন বিভিন্ন তেল পাম্পে গিয়ে কৃষকদের দীর্ঘ লাইন দেখা গেছে। অধিকাংশ পাম্পের মিটার রিডিং ডিসপ্লে চটের বস্তা দিয়ে ঢাকা রয়েছে।
খোলা বাজারে প্রতি লিটার ডিজেল ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে নলদী বাজারের একজন ব্যবসায়ী জানান, কিছু কিছু ব্যবসায়ী আগে থেকেই তেল মজুদ করে রেখে এখন তারা চড়া দামে বিক্রি করছেন।
শহরের পান্না পেট্রোলিয়ামে তেল নিতে আসা সদর উপজেলার ডুমুরতলা গ্রামের কৃষক রমজান আলী জানান, গতবার ধানের ভালো দাম পাওয়ায় তিনি এবার আট বিঘা জমিতে ইরি-- বোরো ধান লাগিয়েছেন। প্রথমদিকে সারের সংকট কাটিয়ে উঠলেও এখন তিনি ডিজেল সংকটে পড়েছেন। পাম্পে কোন ডিজেল নেই। ডিজেলের অভাবে জমিতে পানি দিতে না পারলে চরম ক্ষতি হবে বলে তিনি জানান।
সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে, যানবাহন ও সেচ যন্ত্র সচল রাখতে নড়াইলে সপ্তাহে প্রায় ৭০ হাজার লিটার ডিজেল প্রয়োজন। সেখানে পাওয়া যাচ্ছে মাত্র ৩৩ হাজার লিটার।
পান্না পেট্রোলিয়ামের ম্যানেজার বাসুদেব কুমার জানান, সপ্তাহে ২১ হাজার লিটার ডিজেলের চাহিদার পরিবর্তে যমুনা ডিপো কর্তৃপক্ষ সরবরাহ করছে মাত্র ১২ হাজার লিটার। তিনি জানান, প্রতিদিন কয়েক’শ কৃষক পাম্পে এসে ভিড় করলেও ডিজেল না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
লোহাগড়া ফিলিং ষ্টেশনের ম্যানেজার জয়দেব কুমার জানান, সপ্তাহে ২২ হাজার লিটার ডিজেলের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ১২ হাজার লিটার।
নড়াইল ফিলিং ষ্টেশনের মালিক সাইফুর রহমান হিট্রু জানান, সপ্তাহে ২৭ হাজার লিটার ডিজেলের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র ৯ হাজার লিটার। তিনি বলেন, এই মুহুর্তে সংশি¬ষ্ট কর্তৃপক্ষ চাহিদানুযায়ী ডিজেল সরবরাহ না করলে কৃষকরা সমুহ ক্ষতির সম্মুখীন হবে।
কৃষি বিভাগের উপ--পরিচালক মো. বজলুল হক মিয়া ফহবংি২৪.পড়স কে জানান, জেলায় এবার ৩৫ হাজার হেক্টর জমিতে ইরি--বোরো চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। গত মৌসুমে কৃষকরা ধানের ভাল দাম পাওয়ায় এবার আগেভাগেই ইরি--বোরো চাষের দিকে ঝুঁকে পড়ে। প্রথম পর্যায়ে ইউরিয়া সারের সংকট দেখা দিলেও বর্তমানে সে সংকট নেই।
কিন্তু ডিজেল সংকট চরম আকার দেখা দেওয়ায় ইরি--বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা রয়েছে।
