২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা নিহত

চট্টগ্রাম মহাসড়কে চান্দিনায় মঙ্গলবার বিকালে বাসের ধাক্কায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা এস এ মোমেন সরকার (৩৮) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লা পতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 08:15 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

প্রতক্ষদর্শীরা জানান, চান্দিনায় পরপর তিনটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এসময় পাপিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় পথচারী এস এ মোমেন মারাত্মক আহত হন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।