২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সবার সহায়তা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

পণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার বিষয়টি বাণিজ্য মস্ত্রণালয়ের অপরিহার্য কর্তব্য বলে সাধারণ মানুষ মনে করে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম এই মত ব্যক্ত করে এ ক্ষেত্রে সংশি¬ষ্ট সবার সহায়ক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 04:42 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

মঙ্গলবার সকালে নিজ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন,  বিশ্বায়ন ও  মুক্তবাজার অর্থনীতির প্রেক্ষাপটে বাণিজ্য সম্প্রসারণে সংশি¬ষ্ট সকল কর্মকর্তাদের সহায়ক ভূমিকা রাখা অপরিহার্য। তিনি চাহিদা ও সরবরাহের নিরিখে বাজারের ওপর এর প্রভাব মূল্যায়ণ এবং জনস্বার্থ সমুন্নত রাখতে কার্যকর ভূমিকা রাখার জন্যও সংশি¬ষ্ট সকলকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা বলেন, মুক্তবাজার অর্থনীতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করাটা একটু কঠিন। বিশেষ করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মেলাতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হয়। এ ক্ষেত্রে সরকারকে সহায়ক ভূমিকা পালন করতে হবে। তিনি বাণিজ্য নিয়মনীতি অনুসরণ ও মানসম্পন্ন পণ্য বাজারজাতকরণে সকলের সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে সভায় উপদেষ্টাকে অবহিত করা হয়।