২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সেনাবাহিনীর অভিযানে আটক ৮

বরিশাল নগরীতে সোমবার রাতভর সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে সিটি কর্পোরেশনের মেয়রের শ্যালক, ওয়ার্ড কমিশনার এবং বিএনপি নেতাসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 04:45 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের নগরীর মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে সরকারের একটি গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) জানিয়েছে।

আটককৃতরা হলেন মেয়র মজিবর রহমান সরোয়ারের শ্যালক সৈয়দ মাহবুব হাসান, সাইদুর হাসান মামুন, হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কমিশনার ফিরোজ আহম্মেদ, ২৫নং ওয়ার্ড কশিনার জিয়াউদ্দিন শিকদারের বড়ভাই গিয়াসউদ্দিন শিকদার, ২৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন শিকদার, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র মাহফুজুল আলম মিঠু।

এ ছাড়া সেনাবাহিনী পিরোজপুর জেলা সদরের মধ্যপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহীনের বাসায় হানা দিয়ে তার দুভাই মিঠু এবং ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য বরিশাল ক্যাম্পে নিয়ে আসে।

সেনাবাহিনী এসময় বেশকিছু অস্ত্রও উদ্ধার করেছে। তবে সেগুলো বৈধ কিনা তা জানা যায়নি।