এ টি এম সরওয়ারকে রাজস্বে বোর্ডে ফেরত
রাষ্ট্রপতির কোটায় সচিব পদে নিয়োগ পাওয়া মৎস্য ও পশু সম্পদ বিভাগের সচিব এ টি এম সরওয়ার হোসেনকে তার পুরনো কাজের জায়গা জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো হয়েছে। সোমবার রাতে রাজস্ব বোর্ডের সদস্য বা সমমানের পদে যোগ দেওয়ার জন্য সরওয়ারের চাকুরি অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ন্যস্ত করা হয়।
রাষ্টপতির উপদেষ্টা মোখলেসুর রহমানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
