২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশের তাপমাত্রা বাড়ছে

কয়েকদিনের হাড় কাঁপানো ঠাণ্ডা ও শৈত্য প্রবাহ সরে গিয়ে আবহাওয়া এখন উন্নতির দিকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2007, 01:16 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

শুক্রবার ঢাকার তাপমাত্রা সামান্য কমলেও রাজশাহীসহ উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ প্রায় নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী শুক্রবার ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদী ও যশোরে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া বৃহস্পতিবার এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা রাজশাহীতে শুক্রবারে তাপমাত্রা বেড়ে দাড়িয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, আগামি দুয়েকদিন মাঝারি ধরনের কুয়াশাসহ দেশের উত্তরাঞ্চল ও রাজশাহীতে মাঝারি ধরনের শীত অনুভূত হবে। নদী অববাহিকায় মাঝারী ধরনের কুয়াশা থাকলেও অন্যান্য এলাকায় হালকা কুয়াশা হবে বলে জানালেন তিনি।

 কর্তব্যরত ডিউটি ফোরকাস্টিং কর্মকর্তা সানাউল হক নফহবংি২৪.পড়স কে জানান, দেশের সর্বত্র আবহাওয়ার উন্নতি হচ্ছে। উত্তর পশ্চিমাঞ্চলে মাঝারি কুয়াশা ও ঠাণ্ডা থাকলেও শিগগিরই তাপমাত্রা কমবার আশংকা নেই। আগামি কয়েকদিনে ঢাকার তাপমাত্রা সহ দেশের অন্যত্র তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।