২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতেই চট্টগ্রামে সেনা অভিযান শুরু হতে পারে

চট্টগ্রাম নগরী ও জেলার সব উপজেলায় বুধবার সেনা মোতায়েন শেষ হয়েছে। রাত থেকেই  শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং পাশাপাশি অস্ত্র, মাদক ও অন্যান্য মামলার আসামী ধরতে তারা অভিযান শুরু করবে বলে জানা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 08:02 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

সন্ধ্যা ৬ টার মধ্যে ১৪ টি উপজেলায় নির্দিষ্ট ক্যাম্পে সেনা সদস্যরা পৌঁছায় বলে সেনা সূত্রে জানা গেছে। 

নগরীর গুরুত্বপূর্ণ সড়কে সেনা সদস্যরা টহল দিলেও এখন পর্যন্ত কোনো অভিযান শুরু করেনি বলে নামপ্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান। নগরীতে সেনাবাহিনীর মূল ক্যাম্প স্থাপন করা হয়েছে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে।      

বুধবার রাত থেকে শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র, মাদক ও অন্যান্য মামলার আসামীদের ধরতে অভিযান শুরু হতে পারে বলে সূত্র জানায়।

চট্টগ্রাম জেলার পাশাপাশি চট্টগ্রাম সেনানিবাসের আওতাধীন কক্সবাজার জেলার সব উপজেলায় প্রয়োজনীয়সংখ্যক সেনাসদস্যের দল পাঠানো হয়েছে। সেনাসূত্র জানায়, প্রতিটি উপজেলায় ১০০ থেকে ১২০ সদস্যের সেনা দল পাঠানো হয়েছে। তবে চট্টগ্রাম ও কক্সবাজারে সর্বমোট কত  সদস্য মোতায়েন করা হয়েছে তা জানাতে রাজি হয়নি সূত্র।

চট্টগ্রাম জেলা প্রশাসক আল নুরী ফয়জুর রেজা নফহবংি২৪.পড়স-কে দুপুরে জানান, “চট্টগ্রামের সকল স্থানে সেনা সদস্য মোতায়েনের কাজ চলছে। বুধবার সন্ধ্যার মধ্যে সকল উপজেলায় সেনা সদস্যরা পৌঁছে যাবে। সেনাবাহিনী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে পুলিশের সঙ্গে যৌথভাবে এবং পৃথকভাবে অভিযান চালাবে।”

অভিযানের পাশাপাশি প্রয়োজনে বেসামরিক প্রশাসন সেনাবাহিনীর সহায়তা গ্রহণ করবে বলে তিনি জানান।