২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সগুয়ায় বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 03:13 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

এর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন বান্দরবান জেলায় কর্মরত বাংলাদেশ রাইফেলস ৩৭ ব্যাটালিয়নের সদস্য আজহার আলী (৪০) এবং চট্টগ্রামের পল্ল¬ী বিদ্যুৎ সমিতির কর্মচারী আকবর আলী। আকবর নীলফামারীর তসলিম উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় অন্য হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহতদের সবার বাড়ি নীলফামারী এবং জলঢাকায় বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর থেকে চট্টগ্রামগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে আটটার দিকে সগুয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার ব্যক্তি মারা যান। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হলে সকাল পৌনে নয়টার দিকে অপর একজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ বাস ও ট্রাক আটক করলেও চালকরা পালিয়ে গেছে।