২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ব্যবসায়ীকে হুমকি

পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা তপন মালিথার পরিচয়ে মোবাইল ফোনে মঙ্গলবার বগুড়ার স্বর্ণ ব্যবসায়ী মোরশেদুল কবিরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 08:12 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

চাঁদা না দিলে তার শিশুপুত্রকে অপহরণ করা হবে বলে হুমকি দেওয়া হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ০১৭১০--৮৮২৭০১ নম্বর থেকে বগুড়া শহরের নিউমার্কেটে মানিক জুয়েলার্সের মালিক মোরশেদুল কবিরের কাছে আবিদ হাসান নামে একজন ফোন করে। আবিদ নিজেকে সর্বহারা নেতা পরিচয় দিয়ে জানায়, মোরশেদুল কবিরের সঙ্গে ‘লিডার তপন মালিথা’ কথা বলবেন।

এরপর তপন মালিথা পরিচয়ে একজন জানায়, র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত সঙ্গীদের চিকিৎসার জন্য তাকে ১০ লাখ টাকা দিতে হবে। টাকা দেওয়া না হলে ছেলে সাকিব শাহরিয়ারকে অপহরণ করা হবে।

ব্যবসায়ী কবির সর্বহারা নেতা পরিচয়দানকারীর ৬ মিনিট ৩ সেকেন্ড কথোপকথন রেকর্ড করে পুলিশকে শুনিয়েছেন। শিশু শাহরিয়ার বিয়াম ল্যাবরেটরি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। ফোন পাওয়ার পর থেকে তার পরিবার আতঙ্কে রয়েছে।